বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা ভবন উদ্বোধন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মাহামুদা আক্তার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শাবু, উপজেলা প্রকৌশলী আলী হায়দান খান, কৃষি কর্মকর্তা মনিরা আক্তার, মৎস্য কর্মকর্তা মাহামুদা আক্তার, ইউডিএফ শাহানারা আচল প্রমূখ।
সোনারগাঁ উপজেলা পরিষদের নব নির্মিত এ ভবনটি ৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ঢালী কনষ্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারী ভবনটি নির্মান করে।
