বিজয় বার্তা ২৪ ডট কম
গুজবে কান না দিয়ে কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ।
সিদ্ধিরগঞ্জে স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনামূলক প্রচারাণা চালাচ্ছেন তিনি।
এর অংশ হিসেবে বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের নিয়ে সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে তিনি আদমজী এমডব্লিউডি উচ্চ বিদ্যালয়, লক্ষী নারায়ণ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল প্রচারণায় অংশ নেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে ৯৯৯ এ কল করে জানাবেন। অথবা থানা পুলিশের হাতে তুলে দিন। গুজবে কান না দিয়ে কেউ মামলার আসামি হবেন না।
তিনি আরো বলেন, তোমরা লেখাপাড়া করছো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমার মত পুলিশ অফিসার হবে, ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিন্তু যারা মাদক গ্রহণ করবে তারা সরকারি চাকরিতে ঢুকতে পারবে না। কারণ সরকার বর্তমানে চাকরিতে নিয়োগ দেয়ার আগে সবার ডোপ টেষ্ট চালু করেছেন। তাই যারা মাদক গ্রহণ করবে, তারা কখনো সরকারি চাকরি করতে পারবে না। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে শপথ নিতে হবে। সবার পরিবারের সদস্য এবং প্রতিবেশীদেরকেও সচেতন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ট্রাফিক বিভাগের এএসপি সালেহ্ উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সেলিম মিয়া।
