বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী মো. সালাউদ্দিন প্রায় ১ মাস যাবত নিখোঁজ রয়েছে। তার বড় ভাই তারা মিয়া বাড়ীর আশেপাশে ও আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজখবর নিয়ে কোন সন্ধান না পেয়ে সোনারগাঁ থানায় সাধারন ডায়েরী করেন।
জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউপির পিরোজপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মানসিক প্রতিবন্ধী সালাউদ্দিন গত আগষ্ট মাসের ৭ তারিখে বাড়ীতে কিছু না বলে চলে যায়। তার ভাই শ্রমিক তারামিয়া বিভিন্ন স্হানে খোঁজাখুজি করে না পেয়ে গত আগষ্ট মাসের ২৫ তারিখে সোনারগাঁ থানায় একটি সাধারন ডায়েরী করেন। পুলিশ মানসিক প্রতিবন্ধী সালাউদ্দিনকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
নিখোজ সালাউদ্দিনের বড় ভাই রাস্তার শ্রমিক তারামিয়া বলেন, কোন ব্যক্তি যদি আমার ভাইয়ের সন্ধান পায় তাহলে সোনারগাঁ থানায় বা আমার ব্যক্তগত মোবাইল নাম্বার ০১৮৬১৪৫১৯৫১ তে যোগাযেগের অনুরোধ করছি।

