বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার (২ সেপ্টেম্বর) সন্ধার পর হতে সোনারগাঁও উপজেলার চকবাজার বারদী এলাকা থেকে নেকটার নামক একটি কোমল পানীয়’র ডিলার মোঃ ইসমাইল (হীরা) নিখোঁজ রয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ২৫ বছর বয়সী ইসমাইল (হীরা) উপজেলার সনমান্দী ইউনিয়নের বৈদ্যেরকান্দী এলাকার শাহজালাল মিয়ার ছেলে বলেও খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় সে তার ব্যবসায়ীক কাজ শেষে বাসায় আসার সময় নিখোঁজ হন এবং এসময় তার সাথে প্রায় দেড় লাখ নগদ টাকা ছিল বলেও তার স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন। এ বিজ্ঞপ্তি লিখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। যদি কোন সন্ধান দাতা তার খোঁজ পায়, তাহলে ০১৯৬০৭৩৯০৫৫ ও ০১৯৩০০৭০৩৮৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন নিখোঁজের পরিবারের সদস্যরা।
