BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
জুলাই ২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সোনারগাঁয়ে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের দায়ে ১৫ জন গ্রেফতার, ১৪ জনের কারাদণ্ড

BIjoyBarta24 by BIjoyBarta24
জুলাই ২, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানা
0
সোনারগাঁয়ে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের দায়ে ১৫ জন গ্রেফতার, ১৪ জনের কারাদণ্ড
46
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল ও রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে সড়ক পরিবহন আইনে আর্থিক জরিমানা করা হয়। পরে সাজাপ্রাপ্ত ১৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মোগড়াপাড়া চৌরাস্তার ফিডার রোডের তীব্র যানজট নিরসনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
অভিযানকালে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরল ইসলাম, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন,
মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার ফিডার রোড অবৈধ দখলমুক্ত রাখতে এবং যত্রতত্র অটো-সিএনজি পার্কিং বন্ধে আমরা এর আগে একাধিকবার মাইকিং ও সচেতনতামূলক অভিযান চালিয়েছি। অটো-সিএনজি রাখার জন্য নির্ধারিত আলাদা জায়গা থাকা সত্ত্বেও চালকেরা তা অমান্য করে রাস্তায় গাড়ি পার্কিং করে রাখছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের মাধ্যমেও তাদের সচেতন করা হয়েছিল। চলমান এইচএসসি পরীক্ষার বিষয়টি উল্লেখ করে গত বুধবারও তাদের সতর্ক করা হয়। কিন্তু আইন অমান্য করায় আজ (বৃহস্পতিবার) আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোগড়াপাড়া চৌরাস্তার দু’পাশে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ১৪ জনকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে এবং একজনকে জরিমানা করা হয়েছে।
ইউএনও আরও জানান, রবিবারের এই অভিযানটি মূলত একটি সতর্কতামূলক পদক্ষেপ ছিল। যানজট নিরসনে প্রশাসনের এই উচ্ছেদ ও আইনগত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

পরে

বন্দরে ভলকানাইজ ট্যাংকি বিস্ফোরণে ৩ দোকান ক্ষতিগ্রস্ত; হোটেল কর্মচারী আহত

আগে

BetAndYou Casino: Rychlé‑Hit Sloty a Rychlá Akce pro Krátké Seance

আগে

BetAndYou Casino: Rychlé‑Hit Sloty a Rychlá Akce pro Krátké Seance

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.