বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরের থেকে সোমবার সকালে দুই চাঁদাবাজকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির দুই হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- আব্দুল মান্নানের ছেলে মামুন ও দাইব উদ্দিনের ছেলে ইয়াসিন।
র্যাব ১১ এর অ্যাডিশনাল এসপি জসিম উদ্দিন চৌধুরী বলেন, একটি চাঁদাবাজ চক্র কাঁচপুর মোড় সড়কে চলাচলরত বাস, ট্রাক, অটোরিকশার চালকদের কাছ থেকে ৫০ থেকে ৩০০ টাকা চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে ভয় প্রদর্শন ও মারধর করে চক্রটির সদস্যরা। এমন একাধিক অভিযোগের ভিত্তিতে কাঁচপুরের এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে চক্রের সক্রিয় সদস্য মামুন ও ইয়াছিনকে আটক করা হয়।
তিনি আরো বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান পরিচালিত হবে।
