বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নদী পরিবেষ্টিত চর হোগলা এলাকায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ভোট গণনা করে নির্বাচনী সামগ্রী নিয়ে ফেরার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে যায়। রবিবার রাত সাড়ে ৭টায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের কলাগাছিয়া নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মেঘনা শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দিন, পুলিশের টিএসআই সেলিম এবং অজ্ঞাত একজন নারী আনসার সদস্য। নিখোঁজদের সন্ধানে র্যাব, কোস্ট গার্ড, ফায়্যার সার্ভিস, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। ডুবে যাওয়া ট্রলারটিতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ সদস্য ও নারী আনসারসহ প্রায় ১৯-২০জনের মতো যাত্রী ছিল।
র্যাব ১১এর অতিরিক্তি পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, নির্বাচনী দায়িত্ব শেষে নদী পথে চর কিশোরগঞ্জের বালুর ঘাট থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয় ট্রলারটি। ট্রলারটি মাঝ নদীতে আসার কিছুক্ষণ পরই ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে কাজ শুরু করেছে। তবে ওই ট্রলারে কতজন ছিল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ট্রলারটি উল্টে যাওয়ার কারণে অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। তবে নদী উত্তাল থাকায় ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী ও আনসার ও পুলিশের অস্ত্রের খোয়া গিয়েছি কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্র, গুলি ও ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী কি হয়েছে তা এখনও জানা যায়নি।

