বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে উপজেলা নির্বাচনের ভোট শেষে ফেরার পথে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় এক নারী আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২ জন।
রোববার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাগাঁওয়ের চর হোগলা এলাকায় এ দুর্ঘঘটনা ঘটে।
পুলিশ জানায়, নির্বাচনী দায়িত্ব শেষে মেঘনা নদীর চর কিশোরগঞ্জ বালুরঘাট থেকে একটি ট্রলারে কোরে বৈদ্যরবাজার ঘাটের উদ্যেশ্যে রওয়ানা দেয় ২০ জন। মাঝ নদীতে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় বাকিরা সাতরে তীরে উঠলেও প্রিজাইডিং অফিসার বোরহান উদ্দিন, এস আই সেলিম ও এক নারী আনসার সদস্য নিখোঁজ হন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ এর ডুবুরি দল উদ্ধারে কাজে অংশ নেয়। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।

