বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিরীহ বাবুল মিয়ার সম্পত্তির উপর জোরপূর্বক স্থাপনা নির্মাণ করছে ইসমাঈল ফরাজী গং। অমান্যকর এ ঘটনাটি ঘটে থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকায়। এ ঘটনাকে ঘিরে বাদী-বিবাদী পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র মতে,বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত আবদুল মজিদের ছেলে ইসমাঈল ফরাজী এবং তার সহযােগী সাত্তাররহিমা খাতুন,ও নূর হোসেন গং দীর্ঘ দিন ধরে একই এলাকার মৃত ফুলচান সরদারের ছেলে বাবুল মিয়ার সম্পত্তি জোরপূর্বক দখল করে তাতে স্থাপনা নির্মাণের পাঁয়তারা চালিয়ে আসছিল। নিরীহ বাবুল মিয়া প্রতিবাদ করলে উল্লেখিতরা তাকে মারপিট সহ প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শণ করে। উপায়ন্তর না পেয়ে এ ব্যাপারে বাবুল উল্লেখিতদের বিরুদ্ধে আদালতে একটি পিটিশন দাখিল করলে আদালত আইন শৃঙ্খলা রক্ষার্থে বন্দর থানা পুলিশকে নির্দেশ দিলে থানা পুলিশ তাদেরকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও ইসমাঈল ফরাজী গং ওই নির্দেশ উপেক্ষা করে তাদের নির্মাণ কাজ অব্যাহত রাখে। বর্তমানে নির্মাণ কাজ নিয়ে দু’পক্ষই মুখোমুখি হয়ে দাড়িয়েছে যে কোন মুহূর্তে সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
