বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি বলেনছেন, যে ব্যক্তি নিজের টাকা ব্যয় করে উন্নয়ন করে তাকে ভোট দিবেন নাকি যে ব্যক্তি নিজের পকেট ভারি করতে কথায় কথায় দল পরিবর্তন করে তাকে ভোট দিবেন? বিচার আপনাদের হাতে। এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। সেলিম ওসমান এমন একজন ব্যক্তি যিনি শুধু জনগনের উন্নয়নের কথা ভাবেন। তিনি উন্নয়নের করতে কারো অপেক্ষায় বসে থাকেন না। তিনি তার নিজের অর্থ দিয়ে জনগনের উন্নয়নে কাজ করেন। তাই আসুন আগামী ৩০ ডিসেম্বর সেলিম ওসমানকে ভোট দিয়ে জয়যুক্ত করি।
সোমবার বিকেলে শহীদ নগর এলাকায় একাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী সেলিম ওসমানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আর আরেক জন আছেন যিনি কথায় কথায় দল বদলান। সারা বছর এস এম আকরামরা উত্তরা ক্লাবে পড়ে থাকেন আর নির্বাচন এলে পকেট ভারি করতে চলে আসেন। এইবার জনগন ভোটের মাধ্যমে জবাব দিবে। এই এস এম আকরাম তার এলাকাও কোন উন্নয়ন করে নাই। এখন আবার স্বাধীনতা বিপক্ষের শক্তির সাথে হাত মিলিয়েছে।
এসময় সমাজসেবক ফারুক হোসেন ও সাদ্দাম হোসেন সানির সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড এন্টি-টেররিজম অর্গানাইজেশন জেলা শাখার সভাপতি ফাহিম ভূইয়া এমিল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রায়হান, সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক আহম্মেদ হুদয়, সাবেক সাংগঠনি সম্পাদক জিয়াউদ্দিন জিকু, ফরহাদ রেজা, মনির হোসেন, সজীভ রায় অভি, সাজ্জাদ হোসেন সাদ্দাম, কামরুল হাসান পারভেজ সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে আমাদের ত্রিশ লক্ষ শহীদকে নির্মমভাবে হত্যা করেছে এবং আড়াই লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে সেদিন নরপশুরা। সেদিনের কথা জনগন ভুলে নাই। আর দেশ ধ্বংসকারী স্বাধীনতার বিপক্ষের শক্তির মনোনীত প্রার্থী এস এম আকরামকে এবার কঠিন জবাব দিবে। স্বাধীনতার স্বপক্ষের শক্তির মনোনীত প্রার্থী বীর মুক্তযোদ্ধা সেলিম ওসমান জনগনের বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ।
