বিজয় বার্তা ২৪ ডট কম
এক কিশোর গাড়ী চালককে পিটিয়ে আহত করার ঘটনায় সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান সাদেককে গ্রেফতার করেছেন নারায়গঞ্জ জেলা গোয়ান্দা পুলিশ(ডিবি)। মঙ্গলবার রাত ১ টার দিকে সোনারগাঁ পৌরসভার গোয়ালদী মেয়রের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে ডিবির দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর এনামুল হক জানান, প্রকাশ্যে একজন গাড়ি চারককে পিটিয়ে আহতের ঘটনায় সাদেকুর রহমান সাদেককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সাদেকুরকে ডিবির কার্যালয়ে রাখা হয়েছে।
প্রসঙ্গত গত ১৫ ডিসেম্বর লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনের রাস্তায় ক্ষিপ্ত হয়ে মেয়র এক কিশোর ড্রাইভাকে লাঠি দিয়ে বেধরক মারধর করে আহত করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়ে। এসময় মেয়র সাদেকুরের শাস্তির দাবি উঠে।পরে এই ঘটনায় তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে। অভিযুক্ত সোনারগাঁ পৌরসভার মেয়র ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি।

