বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০১৮সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়ন পরিষদের দুই দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মাকসুদ হোসেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ আলী হোসেন,অভিভাবক সদস্য মিজানুর রহমান,মোহাম্মদ আলী,সাবেক সদস্য আবুল হোসেন সাগর,মোঃ রিয়াজুল ইসলাম,মোঃ নাসিরউদ্দিন মাষ্টার,মোঃ ইকবাল হোসেন মোঃ হাবিবুল্লাহ মেম্বার,মোঃ সোহেল,মোঃ জনি প্রমুখ। এবারের পরীক্ষায় ১শ’২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রধাণ অতিথির বক্তব্যে আলহাজ¦ মাকসুদ হোসেন বলেন,সাংসদ সেলিম ওসমান শিক্ষাঙ্গনের রতœ। তার মহানুভবতায় শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছেলে-মেয়েরা ফ্রি লেখা-পড়ার সুযোগ পাচ্ছে। আমার বিশ^াস শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাল ফলাফল করে সেলিম ওসমানের লক্ষ্য বাস্তবায়ন করবে। মাকসুদ হোসেন আরো বলেন,সেলিম ওসমান বাংলাদেশের একজন অদ্বিতীয় শিক্ষানুরাগী। যারা তুলনা সে নিজেই। দুনিয়াতে এমন কোন ব্যাক্তি নেই যে নিজের টাকায় সাত সাতটি বিদ্যালয় গড়ে তুলে সেখানে বিনামূল্যে ছেলে-মেয়েদের পড়া-লেখার সুযোগ করে দেয়।

