প্রেস রিলিজ,বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১, সিপিএসসি, নারায়নগঞ্জ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম এর ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
রবিবার দুুপুর ১ টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মধ্যকাশিপুর এলাকা থেকে মাদক বিক্রয়রত অবস্থায় তাকে আটক করে।
আটককৃত আসামী মোঃ নুরুল ইসলাম(৬০) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মধ্যকাশিপুর এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
এসময় তার কাছ থেকে ০৩ (তিন) পুড়িয়া হেরোইন এবং হেরোইন বিক্রির নগদ ৪,২০০/- (চার হাজার দুইশত টাকা) উদ্ধার করা হয়।
পরে ধৃত আসামীকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জেবিন বিনতে শেখ মোবাইল কোর্টের মাধ্যমে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৬ ধারা মোতাবেক ০২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরন করেন।
