বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়ণমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আছর নবীগঞ্জ ওই মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন। উন্নয়ণমুলক সভায় আরো উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি হাজী মোসলে উদ্দিন,বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সামসুল করিম,আলহাজ¦ হাবিব উদ্দিন,নাজমা বেগম,দাতা সদস্য সাবেক কমিশনার আফসার উদ্দিন,প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোজাম্মেল হোসেন সরাইসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সভায় বক্তারা অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী সকলকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ণমুলক বিষয় নিয়ে পৃথকভাবে আলাপ আলোচনা করেন। ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠে যাতে শিক্ষার্থীদের প্রতি বিষয়ে মনোযোগ সহকারে পাঠদান করা হয় সেদিকে সজাগ থাকার পরামর্শ দেন। কোন অভিভাবকের কাছে যাতে শিক্ষার মান সম্পর্কে প্রশ্নবিদ্ধ হতে না হয়।
এ ব্যাপারে কাউন্সিলর আফজাল বলেন, এই প্রতিষ্ঠান বরাবরই ভাল রেজাল্ট করে আসছে কিন্তু এ বছর যেমন আশা করেছিলাম তেমন কোন প্রতিফলন ঘটেনি। এক সময় এ প্রতিষ্ঠান বন্দর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ছিল কিন্তু আপনারা সুনাম অব্যাহত রাখতে পারেননি। আপনাদের মনে রাখতে হবে,যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষকরাই পারে একটি শিক্ষিত জাতি উপহার দিতে। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের আমি অনুরুধ করব আপনারা বিদ্যালয়ে পাঠদানে মনোযোগী হন। আপনাদের কাছেই ভবিষ্যত প্রজন্ম’র সোনালী ভবিষ্যত সপে দেয়া হয়েছে। আপনারা আপনাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিজের ছেলে-মেয়ে কিংবা পরিবারের সদস্য মনে করবেন। আমি এ প্রতিষ্ঠানে সভাপতি হওয়ার পর এ পর্যন্ত ১ কোটি টাকার উন্নয়ণ হয়েছে। আর এই মাদ্রাসার প্রিন্সিপালের প্রতি আমার অনুরুধ রইল যে কোন ব্যাপারে আমাকে অবহিত করবেন। আমি নিশি-রজনী উপেক্ষা করে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আর মাদ্রাসায় কোন আসবাব-পত্র প্রয়োজন পড়লে আমাকে রিকোজিশন দিবেন মাদ্রাসার ফান্ড থেকে হোক আর আমার ব্যক্তিগত তহবিল হোক আমি যথাসাধ্য চেষ্টা করব তা পূরন করার। পরিশেষে আমার নেতা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের জন্য আপনারা দোয়া করবেন ও তার অপূরনীয় কাজগুলি বর্তমান সাংসদ তথা দানবীর সেলিম ওসমান পর্যায়ক্রমে সম্পন্ন করে যাচ্ছে। আপনারা দোয়া করবেন নন্দিত সাংসদ সেলিম ওসমান আসার পর থেকে সদর-বন্দরে অভাবনীয় উন্নয়ণ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
