বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাহ পরান(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গকুল দাসেসরবাগস্থ আলতাফের গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত শাহ পারান জাঙ্গাল এলাকার আহসানউল্লাহ মিয়ার ছেলে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতেই বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃততে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

