বিজয় বার্তা ২৪ ডট কম
পীর আউলিয়া ও সৌন্দর্যের বেলাভূমি সিলেট। দৃষ্টিজুড়ে দেশ’ এ শ্লোগানকে সামনে রেখে সামাজিক স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন অভিযাত্রী সংগঠন’ এর সদস্যরা দিনব্যাপী সিলেটের পর্যটন স্থানগুলো ভ্রমন করেছেন গত ২০ অক্টোবর (শুক্রবার)।
এর আগে নারায়ণগঞ্জ থেকে ১৯ অক্টোবর মধ্যরাতে সংগঠনের সদস্যরা সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
পরদিন শুক্রবার ভোরে সিলেট শহরে পৌঁছে সেখান থেকে সৃষ্টির অপূর্ব প্রাকৃতিক লীলাভূমি পাহাড়ে ঘেড়া ঝর্ণার বয়ে যাওয়া জলরাশি, সাদা পাথরের স্থান ভোলাগঞ্জ গিয়ে এক আনন্দময় সময় অতিবাহিত করেন। দুপুরের খাবার শেষে অরণ্যে ঘেরা রাতালকুল এর সৌন্দর্য্য উপভোগ করে সিলেটের চা বাগান পরিদর্শন শেষ করে রাতেই নারায়ণগঞ্জ ফিরে আসেন।
দিনব্যাপী এ আনন্দ আয়োজনে অভিযাত্রী সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সমাজ সেবক শিপন জোমাদ্দার, সমাজ সেবক মাহামুদুর রহমান (মাহমুদ), সমাজ সেবক ও ব্যবসায়ী রিপন আহম্মেদ, সাংবাদিক সাজ্জাদ আহম্মেদ (খোকন), ব্যবসায়ী ও সমাজ সেবক কাউসার সরকার, সাংবাদিক মিঠুন মিয়া, সারোয়ার হোসেন বাবু ও নাজমুল হোসেন নাজমুল।

