বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রবিন’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয়টি নিশ্চিত করেন।
রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ইদ্রাকপুর এলাকায় এক জন ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রবিন (৩২), পিতা-মানিক মিয়া, সাং-ইদ্রাকপুর (পোস্ট অফিস হক রুলিং মিলের দক্ষিণ পাশের্^), থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

