বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর অভিযানে ০২ জন চাঁদাবাজ গ্রেফতার করা হয়েছে।
দিবাগত রাতে থানাধীন সানারপাড় সাকিনস্থ দক্ষিণ সানারপাড় এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে ১। মোঃ সিরাজ মিয়া (৪৫) এবং ২। মোঃ সোহেল মোল্লা (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ৪,৩০০/- টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ দক্ষিণ সানারপাড় ২নং রোড, বাসা নং-২২৪ একুশ ভবন এর সামনে বিভিন্ন দোকানদার’দের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা গ্রহন প্রতি দৈনিক ২৫০/- থেকে ৩০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

