বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সাথে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কমিটির নেতৃবৃন্দ এমপি শামীম ওসমান ফুলেল শুভেচ্ছা জানান।
মঙ্গলবার বিকেলে নগরীর চাষাঢ়ায় শিশু একাডেমীর জেলা কার্য্যালয়ের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নানামুখী উন্নয়নের মাধ্যমে নারায়ণগঞ্জকে আধুনিক ও শান্তির শহরে রূপান্তর করার প্রত্যাশার কথা জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে শামীম ওসমান নতুন পরিকল্পনার কথাও জানান। পাশাপাশি দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক বৈষম্য ভুলে গিয়ে সবাইকে স্বাধীনতার চেতনায় একমত থাকার আহবান জানান তিনি। এছাড়া নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ সর্বস্তরের সাংবাদিকদের যে কোন পরিস্থিতিতে পাশে থাকবেন বলেও আশ্বাস প্রদান করেন সংসদ সদস্য শামীম ওসমান।
নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকতসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ করস্পোনডেন্ট আহসান সাদিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশনের আজমীর ইসলাম , কোষাধ্যক্ষ ইন্ডিপেনডেন্ট টিভির হাসান উল রাকিব , প্রচার ও দপ্তর সম্পাদক দেশ টিভির বিল্লাল হোসেন, কার্য্যকরি সদস্য নিউজ টুয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি দিলীপ মন্ডল, বাংলাভিশনের আফজাল হোসেন পন্টি, মাইটিভির আসাদুজ্জান নূর, বাংলাভিশন এর মো: আল আমিন, বাংলা টিভির সোহেল কিরন সহ অন্যন্যরা।
মতবিনিময় শেষে সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য শামীম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

