বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর অভিযানে ১২ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে থানাধীন দক্ষিন রসুলবাগ এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে ও জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ ১৫৮৯৫/-টাকা ও ০৩টি মোবাইল ফোন উদ্ধারসহ ১২ জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ জহুরুল ইসলাম (৩৮), মোঃ হৃদয় শেখ (২১), । আখের আলী (৩৫), মোঃ সুকুর আলী (২২), জয়নাল উদ্দিন (১৮), মোঃ তকবির (১৮), মোঃ রাজিব (২২), ওয়ারিশ মিয়া (২৮), , মোঃ ইউসুফ (২৫), মোঃ সবুজ গাজী (৩৫), আতাউর রহমান (১৮), মোঃ সোহেল (২৭)।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিন রসুলবাগ এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

