বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর অভিযানে ০৪ জন চাঁদাবাজ গ্রেফতার করা হয়েছে।
বিকেলে থানাধীন চিটাগাং রোড ডেমড়া মোড় হাজী এ রহমান সুপার মার্কেট এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে ১। মোঃ মনোয়ার হোসেন (৩৬), ২। মোঃ আরিফ (৩২), ৩। মোঃ হানিফ মিয়া (৪০), ৪। মোঃ সোহেল (৪১), কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ৩,৯০০/- টাকা এবং মোবাইল ফোন ০৪টি উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ডেমড়া মোড় হাজী এ রহমান সুপার মার্কেটস্থ অটো স্ট্যান্ড এলাকায় সিএনজি,অটোসহ ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০/- থেকে ২০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
—

