বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদরের একটি রিকশার গ্যারেজে প্রতি রাতে জুয়ার আসর বসে। এমন অভিযোগে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় জুয়ার সরঞ্জাম ও টাকাসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে ওই উপজেলার ফতুল্লা থানাধীন মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ের শফি খন্দকারের রিকশার গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার কালু মামুনের ছেলে সাদেকুল, ইদ্রিস মোল্লার ছেলে খলিল মিয়া, আনসার আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাটের আদিতমারী থানার চন্ডিমারীর ইমদাদুলের ছেলে আনারুল, চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুরের আব্দুর রাজ্জাকের ছেলে রুহুল আমীন, ময়মনসিংহের গফরগাঁও থানার চুনবিরই গ্রামের লোকমান শেখের ছেলে রমজান, রাজবাড়ী সদরের লক্ষ্মীনারায়ণপুরের সুলতানের ছেলে আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার চরদৌলতদিয়ার জয়নাল শেখের ছেলে আলমগীর।
ফতুল্লা মডেল থানার এসআই নূর মোহাম্মদ জানান, মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ের শফি খন্দকারের রিকশার গ্যারেজে প্রতি রাতে জুয়ার আসর বসতো। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র এ আসর চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই গ্যারেজে অভিযান চালিয়ে টাকা ও জুয়ার সরঞ্জামসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

