বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাড়ে বাস চাঁপায় এক অজ্ঞাত (১৪) বালক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকাগামী এক অজ্ঞাত যানবাহন বালকটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে রাস্তা পাড় হতে গিয়ে অজ্ঞাত যানবাহনের চাঁপায় গুরুত্বও আহত হয়। স্থানীয় লোকজন বালকটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিসক তাকে মৃত্যু ঘোষণা করে। সিদ্ধিরগঞ্জ থানার এস আই মকবুল জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পড়নে বাদামী রংয়ের প্যান্ট ও গায়ে হালকা নীল রংয়ের ছাপা শার্ট রয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

