বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ফিল্মি স্টাইলে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারিদের ছোঁড়া গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মশিউর রহমান জানান, আড়াইহাজারের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাত ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে ডলার, রিঙ্গিট,সহ বিদেশী বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মটোরসাইকেল যোগে আড়াইহাজার ফিরছিলো। ধারনা করা হচ্ছে ঢাকা থেকেই ছিনতাইকারি চক্রটি তাদের অনুসরন করে। সানারপাড় এলে মোটরসাইকেল গতি রোধ করে ছিনকাইকারিদের মোটরসাইকেল। এসময় ছিনতাইকারিরা বেশ কয়েক ফাকাঁ রাউন্ড গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে ২৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। ছিনতাইকারি চক্রটিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। গুলিবিদ্ধ পথচারীকে ঢাকায় পাঠানো হয়েছে।

