বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের এক বছর আজ নায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার এক বছর অতিবাহিত হলো আজ। ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনার নিহতদের পরিবারগুলো এখনো নানা প্রতিকুলতা ও সংকট কাটিয়ে উঠতে পারিনি। তবুও মামলার বিচারের অপেক্ষ্যায় আছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।
২০২০ সালের ৪ সেপ্টেম্বর রাতে এশা’র নামাজ চলাকালে গ্যাস পাইপ লাইনের লিকেজ ও বিদ্যুতের সর্টসার্কিট থেকে সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অর্ধ শতাধিক মুসুল্লি দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধিন অবস্থায় ইমাম ও মুয়াজ্জিনসহ ৩৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
এ ঘটনায় তিতাসের আট কর্মকর্তা-কর্মচারি, মসজিদ কমিটির সভাপতি, ডিপিডিসির মিটার রিডার ও স্থানীয় এক বিদ্যুৎমিস্ত্রীসহ সংশ্লিষ্ট আরো বেশ কয়েকজনকে অভিযুক্ত করে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার সিআইডি পুলিশকে দেয়া হলে তদন্ত শেষে ২৯ জনকে আসামি করে গত ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। তবে তিতাস কর্তৃপক্ষের অনাপত্তি না পাওয়ার কারণে ওইরআটজনকে চার্জশীট ভুক্ত করেতে পারেনি সিআইডি। মসজিদে বিস্ফোরণের চাঞ্চল্যকর এই মামলাটি বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছে সরকারী নিয়ম অনুযায়ী ছয়টি শর্তের ভিক্তিতে মসজিদটি খুলে দেয়ার সিদ্ধান্ত কমিটিকে জানিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবার গুলো জেলা প্রশাসনের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করলে তাদের আর্থিক সহায়তা প্রদান করা করবে।

