বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল কাচঁপুর ব্রিজের নিচে অজ্ঞাত এক ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহতরা হল কুমিল্লা জেলার চান্দিনা এলাকার নজরুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত। তারা দু’জনেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনায় পর অজ্ঞাত যানবাহনটি পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

