বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৪ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরকে বলাৎকার করার চেষ্টার ঘটনায় ৬০ বছর বয়সী মো. মহিনুর ইসলাম নামক বৃদ্ধকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার বিকেলে থানার কোতালেরবাগ এলাকা থেকে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরটির মামা বাদী হয়ে বলৎকার করার চেস্টার অভিযোগ এনে গ্রেফতারকৃত মহিনুর ইসলামকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত মহিনুর ইসলাম সুনামগঞ্জ জেলার শাল্লা থানার অটগাওঁ গ্রামের মৃত শরাফত আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় সাইকেল চালাচ্ছিল ওই কিশোর। এমন সময় জনি প্রিন্ট ডাইং অ্যান্ড প্রসেসিং টেক্সটাইল মিলে গেইটের সামনে এলে নিরাপত্তারক্ষী আটককৃত মহিনুর ইসলাম তাকে ডেকে উক্ত কারখানাটির দোতালায় নিয়ে যায়। কারখানাটি ঈদের ছুটিতে বন্ধ ছিলো। ফলে কারখানার ভিতরে কেউ ছিলোনা। এ সুযোগ কাজে লাগিয়ে প্রতিবন্ধী কিশোরকে কারখানার ভিতরে ঢেকে নিয়ে দোতালায় নিয়ে গিয়ে একটি টেবিলের ওপর শুইয়ে দিয়ে প্যান্ট খোলার চেষ্টা করে। প্রতিবন্ধী কিশোরটি চিৎকার করলে সে ভয়ে কিশোরটিকে ছেড়ে দেয়। পরে কিশোরটি দৌড়ে কারখানাটির বাইরে চলে আসে। সে বাসায় গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বললে তার স্বজনেরা
থানায় এসে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।

