বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো, জালকুড়ি এলাকার নুরু মিয়ার ছেলে রফিক ও বার্মাস্ট্যান্ড এলাকার আব্দুল জলিলের ছেলে সোহেল। রোবাবার ভোর রাতে জালকুড়ি ও বার্মষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২’শ ৫০ পিচ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরন করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মাজারুল ইসলাম জানান, জালকুড়িতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিককে ১৫০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন জালকুড়ি, মাবদর বাজার, শিমা ডাইং এলাকায় পাইকারী ইয়াবা ব্যবসা করতো।
অপরদিকে উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, বার্মাষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে ৫৫পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
