বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, গ্লোবাল রাজনীতি পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতেও পরিবর্তন আসছে। এদেশে আওয়ামীলীগ আওয়ামীলীগের এখন শত্রু হয়ে দাড়িয়েছে। ডান বাম আস্তিক নাস্তিক সুশীল ও আওয়ামীলীগের কিছু নেতা একত্রিত হয়েছে। সামনে আওয়ামীলীগের কঠিন আসছে। ওরা আমার নেত্রী শেখ হাসিনাকে কামড় দিবে। আর সেই কামুড়ে ধ্বংস কিন্তু আমরাই হবো। তাই আমাদের এখন দল গুছাতে হবে।আমাদের প্রস্তুত থাকতে হবে।
শনিবার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ নাসিম ওসমান মিমোরিয়াল পার্কে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলে, ঈদের পর আমাদের দল গোছাতে সবাইকে একত্রিত হতে হবে। আঘাত মোকাবেল করতে প্রস্তুত থাকতে হবে। যাতে হায়নারা কোন সুযোগ না পায়। নেত্রী যাকে নমীনেশন দিবে আমরা তার জন্য কাজ করবো। সেটা আমি হই আর যেই হোক না কেন। মোট কথা আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

ইফতার ও দোয়া মাহফিলে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দনশীল ও কমান্ডার গোপীনাথ দাস, জেলা আওয়ামীলীগের সাংগঠিনক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়মালীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি নাজিমদ্দিন আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর শিরীন বেগম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু,জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান, সিদ্ধির থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি, আ্ওয়ামীলীগ নেতা মোঃ আনিস জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ,যুবলীগ সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।



