বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ অাসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খানপুর বৌ বাজার রেললাইন এলাকাবাসীকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জুন) বিকালে সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম লিমন’র সার্বিক তত্বাবদায়নে এই বস্ত্র বিতরণ করা হয়।
ঝিকু অাহম্মেদর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ জাতিয় পার্টির নেতা আনোয়ার হোসেন আনু, দৈনিক অগ্রবাণীর সম্পাদক স্বপন চৌধুরী , শ্রমিক নেতা মামুন, শাহালম, তোলারাম কলেজের সাবেক এজিএস জিল্লুর রহমান চঞ্চল, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলেক বিন আজিজ ডালিম প্রমুখ।
