বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু’র আয়োজনে দোয়া ও গরীব , দুস্থদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার ( ১ মে ) দুপুরে শহরের চাষাড়া সমবায় মার্কেটের সামনে এই দোয়া ও খাবার বিতরণ করা হয় ।
উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য বাবু চন্দন শীল, মহানগরের সহ সভাপতি কমান্ডার গোপিনাথ দাস, রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, মহানগর আওয়ামী তরুন লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিশুল, যুবলীগ নেতা পলিন, আবুল কালাম আজাদ, চঞ্চল মাহমুদ, প্রমুখ ।
এ সময় প্রয়াত জননেতা নাসিম ওসমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় । পরে গরীব ও দুস্থদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয় ।
