বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক চার বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা নাসিম ওসমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অয়ন ওসমানের পক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর চাষাঢ়া মনির টাওয়ার জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শামীম হোসেন, মোন্তাসির সোহান, শুভ রায়, তৌহিদ,লিয়ন খান, রাকিবুল হাসান মমিন, শামীম রানা, সুমন (কুট্টি) সহ অন্যান্যরা।
এসময় প্রয়াত নাসিম ওসমানের স্মরণে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

