প্রেস বিজ্ঞপ্তি, বিজয় বার্তা ২৪ ডট কম
শিক্ষা জীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর একমাত্র কণ্যা নাফিসা আক্তার সোনালী। সদ্য ঘোষিত ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী সোনালী গোল্ডেন এ-প্লাস অর্জণ করেছে। আরো ভালভাবে লেখা-পড়ার মাধ্যমে সোনালী বিচারক হয়ে দেশে ন্যায় প্রতিষ্ঠার কাজে অংশীদার হতে চান। সেই সাথে উচ্চ শিক্ষার্জন করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সকলের দোয়া প্রার্থণা করেছেন। আলাপচারিতায় সোনালী জানান, অভূতপূর্ব এ ফলাফলের জন্য তার পিতা-মাতা তাকে বেশি সহযোগিতা করেছেন। শিক্ষকদের প্রতি তিনি বেশী কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য,নাফিসা আক্তার সোনালী শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরের স্বনামধন্য বিদ্যাপীঠ বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।
