বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নামে গাজীপুরে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বৃহস্পতিবার বিকাল ১২.০০ টায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগরীর প্রধান ব্যানিজিক এলাকা বি,বি রোডস্থ স্কাউট ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।মিছিলে বাধা দেয়ার জন্য নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশী টহল থাকলেও মিছিলটিতে বাধা দেয়া সম্ভব হয়নি।
বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। শহীদ মিনারে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন বলেন,দেশ এখন পুলিশী রাষ্ট্রে পরিনত হয়েছে।সরকার তারেক রহমানকে ভয় পায় বলেই মামলা দিয়ে হয়রানি করছে।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর খোরশেদ বলেন, গাজীপুরে মনগড়া মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদ জানিয়ে বলেন, হামলা মামলা দিয়ে অনিবাচিত সরকার তার মসনত ও চুরি করা সম্পদ রক্ষা করতে পারবে না।এ সরকার চোরের সরকার।গত ১০ বছওে ৬ হাজার কোটি টাকা তারা পাচার করেছে।তাদেও লাগাতার চুরির কারনে আজ চালের দাম ৬০ টাকা হয়েছে।মানুষের ঘওে খাবার নাই।সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাতীয়তাবাদী শক্তিকে ধংস করার জন্য হীন ষড়যন্ত্র ও কূটকৌশলের নিরবচ্ছিন্ন অংশ হিসেবে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার বিরুদ্ধে গাজীপুরে মনগড়া মিথ্যা মামলায় অভিযোগপত্র ও গ্রেফতারী পরোয়ানা জারীর করা হয়েছে। খোরশেদ আরো বলেছেন,তারেক রহমানকে বন্ধী করে আওয়ামী লীগ চায় এদেশে স্থায়ী বাকশালী একদলীয় শাষন কায়েম করতে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার সকল ষড়যন্ত্র নসাৎ করে গনতন্ত্র পুনুরুদ্ধার করবে ইনশাল্লাহ।তিনি কারাবন্ধী মহানগর যুবদল নেতা বিল্লাল হোসেন ও দুলাল হোসেনের অভিলম্বে মুক্তি দাবী করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, রানা মুজিব, মমতাজউদ্দিন, আকতার হোসেন খোকন শাহ, জুয়েল রানা, সাগর প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি সোহেল খান বাবু, পনির হোসেন, হুমাযুন, মাহাবুবু, আকতার হোসেন, সজীব খন্দকার, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, বোরজাহান, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পিন্টু, জাহাংগীর আলম, নাদিম শিকদার, মোঃইব্রাহিম, আক্তারুজ্জামান আক্তার, ফয়সাল মাহমুদ, হাফেজ রহিম, মঞ্জু মিয়া, বোরহান, মহানগর যুবদল নেতা রিটন দে, ইউনুছ খান বিপ্লব, আব্দুর রহমান, আল আমিন খান, মাহাবুব হাসান জুলহাস, সরকার লিমন মোঃ শহীদ, মোঃ মিঠু আহম্মেদ, ওসমান গনি, মুহিন আহম্মেদ রিপন, মহিদ্দিন শুভ, দেলোয়ার হোসেন দেলু, সরকার মুজিব, আল-মামুন,আকতার হোসেন অপু, সামছুল আলম, রাসেল মনির, আফতাব, জানে আলম দুলাল, আফতাবউদ্দিন সহ কয়েকশত নেতাকর্মী।

