বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক ফতুল্লা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছে বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু ও সাধারণ সম্পাদক খান সোহেলসহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ক্লাবের নির্বাহী সদস্য শেখ আরিফুল ইসলামের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তারা মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনাসহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
