বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরে ৭৩পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার সোনাকান্দা নামাপাড়া এলাকার ফজলুল হকের ছেলে দুলু(৩৮),চাপাতলী এলাকার মৃত আমান উল্লাহ মিয়ার ছেলে রমজান(৪৫) ও কেওঢালা এলাকার আলী আকবর মিয়ার ছেলে আরিফ(২০)।
সুত্রে জানা যায়,বুধবার গভীর রাতে বন্দর থানা পুলিশ পৃথক পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে সোনাকান্দা এলাকা থেকে দুলুর কাছ থেকে ২২পিছ,চাপাতলী এলাকা থেকে রমজানের কাছ থেকে ২১পিছ ও কেওঢালা এলাকা থেকে আরিফের কাছ থেকে ৩০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

