বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের নেতাকর্মীদের সংঘবদ্ব করতে মাঠে কাজ করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও আওয়ামীলীগের প্রভাশালী নেতা একে এম শামীম। ইতিমধ্যে তিনি আওয়ামীলীগের শক্তি জানান দিতে এক বিশাল সমাবেশের আয়োজন করেছেন। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের বিশাল এক কর্মী বাহিনী নিয়ে আগামীকাল শহরের শামসুজ্জোহা স্টেডিয়ামে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ করবেন তিনি। আর তার এই সমাবেশকে সফল করতে জেলা ও মহানগর ছাত্রলীগ ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেন। ছাত্রলীগের প্রতিটি ওয়ার্ড, থানা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন অয়ন ওসমানের বিশ^স্ত ভ্যানগার্ড রিয়াদ ও রাফেল। মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ তার মহানগরের অন্তর্ভূক্ত নেতাকর্মীদের নিয়ে বিশাল শো ডাউন করবেন বলে জানা যায়। তিনি ঘোষনা দিয়েছেন জননেতা শামীম ওসমানের শক্তি জানান দিতে মহানগর ছাত্রলীগ সদা প্রস্তুত। আগামীকাল দুপুর সাড়ে ১২ টায় তোলারাম কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
হাবিবুর রহমান রিয়াদ বলেন, জেগেছে নারায়ণগঞ্জ জেগেছে শেখ হাসিনার বাংলাদেশ জননেতা শামীম ওসমানের এই থিম নিয়ে আমরা মহানগর ছাত্রলীগ কাজ করছি। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আগামীকালের সমাবেশ। আমাদের ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী জননেতা শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহন করবো। জেলা ও মহানগরের প্রায়ই পনের হাজার ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে তোলারাম কলেজ থেকে ব্যাপক আকারে সমাবেশ স্থলে যোগদান করবো।
এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধানও জেলার অন্তর্ভূক্ত নেতাকর্মীদের নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। প্রতিটি থানা, ইউনিয়ন নেতাকর্মীরা তার ডাকে সারা দিয়ে প্রস্তুত রয়েছেন।
রাফেল প্রধান বলেন, জেলা ও মহানগর ছাত্রলীগ একত্রিত হয়ে সমাবেশ অংশগ্রহন করবে। জননেতা সাংসদ শামীম ওসমানের হাতকে শক্তাশালী করতে জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ বিশাল মিছিল যোগদান করবে। তোলারাম কলেজ প্রাঙ্গণে নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হবে। তারপর সেখান থেকে ব্যানার, ফেস্টুন, টুপি ও ডাক ঢুল পিটিয়ে সমাবেশ স্থলে যোগদান করবে।
আগামীকাল জেলা ও মহানগর ছাত্রলীগের প্রায়ই ১৫ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিশাল শো ডাউন করবেন বলে জানা যায়। বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা বেলা সাড়ে ১২ টায় তোলারাম কলেজ প্রাঙ্গণে জামায়েত হয়ে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করবেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

