বিজয় বার্তা ২৪ ডট কম
“ডাক দিয়েছেন শামীম ভাই ঘরে থাকার সময় নাই” সমাবেশকে কেন্দ্র করে এই শ্লোগান এখন শামীম ওসমান শিবিরে মোখরিত। নারায়ণগঞ্জে শামীম ওসমানের কর্মী বাহিনীতে বিরাজ করছে টান টান উত্তেজনা। বেশ সময় নিয়ে আগামীকাল শামসুজ্জোহা স্টেডিয়ামে সমাবেশ করার ঘোষনা দিয়েছেন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সাংসদ শামীম ওসমান। এই দিন তিনি আওয়ামীলীগের শক্তির জানান দিবে বলে জানিয়েছেন। তাই তার সমর্থিত নেতাকর্মীরা প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন। শামীম ওসমানের এই সমাবেশকে সফল করতে তার বিশ^স্ত ভ্যানগার্ড জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। নারায়ণগঞ্জ জাগলে জাগ্রত হয় বাংলাদেশ এই শ্লোগান নিয়ে সমাবেশের জন্য কাজ করে যাচ্ছেন সাফায়েত আলম সানি। বিগত সময়ে জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব থাকা অবস্থায় তিনি বিভিন্ন সভা সমাবেশে তাক লাগানো শো ডাউন করেছেন। এই বারও নারায়ণগঞ্জ তথা বাংলাদেশ ছাত্রলীগের আইডল হিসেবে পরিচিত এই নেতা সমাবেশকে ইতিহাসের স্বাক্ষী করতে নানা আয়োজন করেছেন। ডাক ঢুল, টুপি আর ব্যানার ফেস্টুন নিয়ে বিশাল কর্মী বাহিনী নিয়ে মিছিল সজ্জিত করছেন তিনি। আগামীকাল সানির নিজ বাড়ির সামনে নেতাকর্মীদের নিয়ে জড়ো হবেন তিনি। পরে সেখান থেকে প্রায়ই ৫ হাজার কর্মী বাহিনী নিয়ে ডাক ঢুল পিটিয়ে শ্লোগানে শ্লোগানে মোখরিত করে সমাবেশে যোগদান করবেন।
সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে সাফায়েত আলম সানি বলেন,
ইতিহাস স্বাক্ষী নারায়ণগঞ্জ জাগলে জাগে সমগ্র বাংলাদেশ। বায়ান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তুরের মুক্তিযুদ্ধের সকল আন্দোলন সংগ্রাম এই নারায়ণগঞ্জ থেকে শুরু হয়। পরবর্তীতে সমগ্র বাংলাদেশে এই আন্দোলন ছরিয়ে পরে। ইতিহাসের স্বাক্ষী হিসেবে আগামীকাল শামসুজ্জোহা স্টেডিয়ামে মহা সমাবেশের ডাক দিয়েছেন জননেতা একে এম শামীম ওসমান। আগামীকালকের মহা সমাবেশ আওয়ামীলীগের শক্তির জানান দিবে আমাদের জননেতা শামীম ওসমান। তার নেতৃত্বে আমরা আওয়ামীলীগ, যুবলীগ সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে রাজপথে আছি থাকবো।
“জেগেছে নারায়ণগঞ্জ জেগেছে শেখ হাসিনার বাংলাদেশ” আমার নেতা সাংসদ শামীম ওসমানের এই থিমকে নিয়ে আগামীকালকের সমাবেশকে সফল করতে আমরা সকল নেতাকর্মী ব্যাপকভাবে অংশগ্রহন করবো। এইদিন আমরা ব্যানার, ফেস্টুন, টুপি,বাশি ও ডাক ঢুল নিয়ে সজ্জিত হয়ে শ্লোগান মোখরিত করে আমরা ছয় হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান করবো।
