বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক ব্যবসার সাথে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুকে ও শিশু সাদমান সাকিকে অপহরণে হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজলকে মিথ্যা জড়ানোর অভিযোগে প্রতিবাদ অনুষ্ঠিত করা হয়েছে।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ভবন প্রাঙ্গনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মাদক ব্যবসার সাথে তানভীর আহমেদ টিটুকে ও শিশু সাদমান অপহরণে নাজমুল আলম সজলকে প্রতিহিংসামূলকভাবে জড়ানোর হয়েছে। ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনকে এসকল ঘটনার রহস্য উদঘাটনের জন্য এবং কি কারণে করছে, কারা করছেন তাদের কি উদ্দেশ্য কি তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন ব্যবসয়িরা। অন্যথায় কঠোর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং আগামি রবিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে ব্যবসায়িরা।প্রতিবাদে সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান. বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) হুমায়ন কবির শিপ্লী, বিকেএমইএর সাবেক সহ-সভাপতি (অর্থ ) জিএম ফারুক , ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান, বাংলাদেশ হোসেয়ারি এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি কবির হোসেন, জেলা ডাইল মিলস্ সমিতির সভাপতি এড. সুলতান উদ্দিন নান্নু, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের সেলিম, বাংলাদেশ ক্লথ এসোসিয়েশনের পরিচালক মাহফুজুর রহমান খান, জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সভাপতি মাসুদুর রহমান খসরু, পাট আড়ৎদার সমিতির সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু, জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মতিউল্লাহ মিন্টু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়া, নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি আরিফ আলম দিপু ও চেম্বার অব কমার্সের পরিচালক শাহাদাত হোসেন সাজনু, এহসানুল হাসান নিপুসহ স্থানীয় ব্যবসায়িরা।
বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ায় সকল ব্যবসায়িদের ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতেই আজকের এই প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করেছে জাতীয় ৯টি ও স্থানীয় ৩৩টি ব্যবসায়ি সংগঠন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আজকে এই প্রতিবাদ সভা থেকে আমরা প্রাথমিকভাবে জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করছি। এবং অতিদ্রুততার সাথে ব্যবসায়িদের সকল প্রকার হয়রানী থেকে নিরাপদ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে হয়রানীমূলক কার্যক্রম বন্ধ না হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারস্থ হবো। এবং আজ পবিত্র শবে মিরাজ থাকায় আমরা আগামী রবিবার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিবো।
