বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন স্থানে দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে ।
বুধবার ( ১৫ আগষ্ট ) সকাল থেকে দুপুর পর্যন্ত ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয় ।
মহানগর ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম পারভেজ ও সাধারণ সম্পাদক নাসিক সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, সদস্য মাসুম আহমেদ, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন সোহেল, সদস্য আবুল হোসেন, জহিরুল ইসলাম, মোঃ শাহ্ আলম তালুকদার, জেলা আওয়ামীলীগের সদস্য শাহ্ জামাল খোকন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ ।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।

