বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক শাহসূফী মোহাম্মদ আলী রেজা বলেছেন,বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বদৌলতেই আজকে প্রাথমিক শিক্ষার এতো অগ্রগতি হয়েছে। ১৯৭৩ সালে যেমন বঙ্গবন্ধু হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করে শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন তেমনি তার কণ্যা প্রধাণমন্ত্রী শেখ হাসিনাও শিক্ষা সেক্টরকে উন্নতির শিক্ষরে অবতীর্ণ করতে সক্ষম হয়েছেন বুধবার বেলা ১২টায় বন্দর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক দড়ি সোনাকান্দাস্থ হেভেন কমিউনিটি সেন্টারে আয়োজিত ২০১৫সনের প্রাথমিক সমাপণী পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধণা প্রদাণ অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধাণ অতিথি আরো বলেন,শেখ হাসিনা তার পিতার মতো করেই শিক্ষা সেক্টরকে পরিচালিত করছেন। যে কারণে বছরেরই শুরুতেই জানুয়ারীর ১তারিখই শিশুদের হাতে বই পৌঁছে যায়। জানুয়ারীর ১তারিখে সবার হাতে বই পৌঁছে যাওয়াটাও প্রধাণমন্ত্রীর অনুকরণীয় দৃষ্টান্ত। বর্তমানে আইসিটি শিক্ষা চালু করে এক নতুন দিগন্তের সূচনা ঘটিয়েছেন। অচিরেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন,সন্তানদের নিয়ে কেবল জিপিএ-৫ এর জন্য পেরেসানি হলে চলবেনা তাদেরকে মেধাবী হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। মেধাবী না হলে কোন শিক্ষার্থীর ভবিষ্যত উজ্জল করা সম্ভব নয়। শুধু পড়া-লেখায় মনোনিবেশ করলে হবেনা শিশুদেরকে ভাল কাজে বিশেষ করে খেলাধূলা ও সাংস্কৃতিকমূলক কর্মকান্ডেও উদ্ধুদ্ধ করতে হবে। সবকিছু মিলিয়ে আমাদেরকে এমন একটা জাতি গঠন করতে হবে যার মধ্যে আইসিটি ডিজটালাইজড কলা-কৌশল সম্পর্কে সঠিক ধারণা থাকবে। শিশুদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিবের সভাপতিত্বে সংবর্ধণানুষ্ঠানের উদ্বোধণ করেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) হোসনে আরা বীণা,নারায়ণগঞ্জের সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম,মোঃ নুরুল হাসান ও অ্যামেরিকার নিউইয়র্ক সিটি’র এডুকেশনাল এসোসিয়েট ডিপার্টমেন্ট অব এডুকেশন মোঃ মিজানুর রহমান। ১১নং মিরকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ শাহ আলম মোল্লা’র সার্বিক তত্ত্বাবধানে উৎসবমুখর এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি শিক্ষা অফিসার এনায়েতুর রহমান,মোঃ সাইফউদ্দিন বিপ্লব,শাহনাজ পারভিন,বন্দর ৯নং কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক এম এ হালিম,মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আনোয়ারুল হাসান,সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক হাজী আজিবুর রহমান,বন্দর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ মনির হোসেন,লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ মোশারফ হোসেন,৪৮নং একরামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ জাকির হোসেন,সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক শোভা পাল,সহকারি শিক্ষক নেতা সেলিম রেজা,শেখ কামাল,নূর জহিদ বাদল,আবদুর রব লাবুসহ উপজেলার ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ ও সহকারি শিক্ষক-শিক্ষিকা এবং কৃতি শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে সকলের অংশগ্রহণে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এর আগে মিরকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশণ করে বেশ চমক সৃষ্টি করে।
