বিজয় বার্তা ২৪ ডট কম
আইভী আমার ছোট বোন। ওর সাথে আমাদের কিছুটা মনমালিন্য ছিল। তবে দলের বৃহত্তর সার্থে আমাদের মাঝে কোন বিভেদ নেই ।নৌকার জয় ছিনিয়ে এনে আমি আইভীকে প্রধানমন্ত্রীর সামনে শাস্তি দিবো। ওকে জরিমানা করবো। আমাকে আইসক্রিম খাওয়াতে বলবো। কারন আই লাভ আইসক্রিম। শুক্রবার বিকেলে ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।
শামীম ওসমান আরো বলেন, আমাদের প্রার্থীর বিপক্ষে সমর্থন ছিল এমন নয়। আমাদের পছন্দ ভিন্ন ছিল। আমাদের মায়ের সমতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা দিয়েছেন নারায়ণগঞ্জের উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য। আমাদের প্রার্থী আমার ছোট বোন সেলিনা হায়াৎ আইভী। তিনি যোগ্য প্রার্থী।
তিনি আরো বলেন, এ নৌকা শুধু শেখ হাসিনার নয়, বঙ্গবন্ধুর নৌকা। এ নৌকা কেউ ডুবাতে পারবে না। তিনি আরো বলেন, যদি আমার বোন আইভীর আমাকে প্রয়োজন পড়ে তাহলে আমি সংসদ থেকে পদত্যাগ করে তার পক্ষে প্রচারনার কাজ করতে রাজি আছি।
এসময় সাংসদ শামীম ওসমান বোন আইভীর জন্য দুটি নৌকা সম্বলিত শাড়ী উপহার হিসেবে পাঠান।
এদিকে শামীম ওসমানের পদত্যাগ বিষয়ে আইভীর কাছে জানতে চাওয়া হলে সাংবাদিকদের তিনি জানান, শামীম ওসমান কেন পদত্যাগ করবেন।তিনি একজন এমপি। তিনি জনগনের সেবা করবেন। নির্বাচনে আচরণ বিধি লংঘনের কারনে তিনি প্রচারনায় নামতে পারছেন না। তবে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতৃবৃন্দ আরো সৃপ্হা নিয়ে নৌকার পক্ষে কাজ করবেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড খোকন সাহা, সহসভাপতি রোকন উদ্দিন, কমান্ডার গোপিনাথ দাস , যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জি.এম আরাফাত, এড মাহমুদা মালা , ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, বন্দর থানা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদ সহ অনেকেই ।

