BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৮, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ধানের শীষের প্রচারনাকালে ফখরুল-নাসিক নির্বাচনের উপর নির্ভর করবে জাতীয় নির্বাচন

bijoy barta by bijoy barta
ডিসেম্বর ১০, ২০১৬
in ব্রেকিং নিউজ, রাজনীতি
0
ধানের শীষের প্রচারনাকালে ফখরুল-নাসিক নির্বাচনের উপর নির্ভর করবে জাতীয় নির্বাচন
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীকের পক্ষে গন সংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী এড সাখাওয়াত হোসেন খান এর পক্ষে প্রচারণা চালান তিনি।

সকাল ১১টায় শহরের ডিআইটি বিএনপির কার্যালয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন সকাল থেকে বিএনপি তথা বিশ দলীয় জোটের শরিক দলের বিএনপির কার্যালয়ে সামনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেয়র প্রার্থী এড সাখাওয়াত হোসেন খান ও দলীয় নেতা কর্মীদের নিয়ে ধানের শীষের প্রচারনা চালায় ।

এ সময়ে  দুই নং রেল গেইট এলাকা থেকে বিবি রোড হয়ে চাষাঢ়া এবং সলিমুল্লাহ সড়কে ডনচেম্বার হয়ে খানপুর ও সিরাজউদৌল্লাহ এবং শায়েস্তা খান সড়ক কালিবাজার হয়ে ডিআইটি বিএনপির কার্যালয়ে এসে সমাপ্ত করে।

বিপণী বিতানের দোকানে পাশে মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষের প্রার্থী সাখাওয়াতের জন্য ভোট চান মির্জা ফখরুল। শহরের কেন্দ্র বিন্দু মিড টাউনের জেলা কার্যালয়ে নিচে প্রচারণা শুরুর প্রাক্কালে নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ভোট চেয়ে বলেন, ‘দেশের মানুষ আজ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে। এই নারায়নগঞ্জ সিটি নির্বাচন যদি সুষ্ঠু হয়, তার উপরই নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ, তার ওপর নির্ভর করবে আরেকটি নির্বাচনের ভবিষ্যৎ।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগনের ঐক্যবদ্ধ অবস্থানের ফলে অবশ্যই জনগনের বিজয়ী হবে এবং আগামীদিনগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

নারায়নগঞ্জের ভোটারদের প্রতি আবেদন রেখে বিএনপি মহাসচিব বলেন, ‘নারায়নগঞ্জের মানুষ যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা ভোটের অধিকারে বিশ্বাস করে, যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা আজকে সবাই একত্রিত হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নারায়নগঞ্জের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন।’

এরপর দলের চেয়ারপারসনের পক্ষ থেকে মির্জা ফখরুল ধানের শীষের ছড়া সিটি মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের হাতে তুলে দেন। মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান সংক্ষিপ্ত বক্তব্যে ভোটাদের দোয়া ও ভোট চান।

তিনি বলেন, ‘এই নির্বাচন হচ্ছে ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। শনিবার নারায়নগঞ্জে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি আপনাদের দোয়া ও ভোট চাই। একই সঙ্গে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমরা সকলে মাঠে থাকবো।’
15416105_659909090854308_151150034_n-copy
এর আগে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে বিএনপি মহাসচিব জোটের নেতাদের নিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে নারায়নগঞ্জে আসেন। মির্জা ফখরুল মিড টাউন, কলিবাজার, পুরান কোর্ট, গলাচিপা, চাষাড়ার ডিপো বাজার প্রভৃতি স্থানে লিফলেট দিয়ে ভোটারদের কাছে ভোট চান।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মুনির, সাবেক সাংসদ আবুল কালাম, গিয়াস উদ্দিন, ফতুল্লা বিএনপির সভাপতি শাহ আলম, সাবেক এমপি এড. আবুল কালাম , সোনারগাঁ থানার সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ২০ দলীয় জোটের আজহারুল ইসলাম, সাঈদ আহমেদ, সাহাদাত হোসেন সেলিম, খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন মনি, শেখ জুলফিকার চৌধুরী বুলবুল, সৈয়দ মাহবুব হোসেন, মুফতি মহিউদ্দিন একরাম , জেলা ছাত্রদলের আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা ছাত্রদল নেতা, শাহ আলম, আবদুল জাববার, মইনুল হাসান রবিন, তরিকুল হাসান লিংকন সহ অনেকেই ।

পরে

নাসিক নির্বাচনে সেনামোতায়েনের দরকার নেই- সিইসি

আগে

শাস্তি হিসেবে আইভীর কাছে আইসক্রিম খেতে চান শামীম ওসমান

আগে
শাস্তি হিসেবে আইভীর কাছে আইসক্রিম খেতে চান শামীম ওসমান

শাস্তি হিসেবে আইভীর কাছে আইসক্রিম খেতে চান শামীম ওসমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.