বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশ দলের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের দেশের গনতন্ত্র কে এক দলীয় স্বৈরাচারী শাসনের মধ্যদিয়ে দেশের গনতন্ত্র কে হত্যা করতে চেয়েছিল । কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এদেশের গনতন্ত্র পূর্ন উদ্ধার করে । ইতিহাস সাক্ষী কারা এদেশের গনতন্ত্র হত্যা করতে চেয়েছিলেন ।
মঙ্গলবার ( ২৯ মে ) বাদ আছর শহরের চাষাড়াস্থ গ্রান্ড হল কনভেনশন সেন্টারে বাংলাদেশের সাম্যবাদী দলের উদ্যোগে কারারূদ্ধ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু – স্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, বেগম জিয়া আপোষহীন নেত্রী । তিনি গনতন্ত্রের জন্য আজ কারারুদ্ধ । মিথ্যা মামলায় তিনি আজ কারাভোগ করছে । কারাগারে তাকে একটি অবরোদ্ধ কক্ষে রাখা হয়েছে । সকল ধরনের সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে । সুপ্রিমকোর্ট হতে তার জামিন পেলেও তাকে মুক্তি দেওয়া হয়নি । আগামীতে নেত্রীর মুক্তির দাবিতে কঠোর কর্মসূচি পালন করা হবে । তাই সবাই কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি ।
সভাপতির বক্তব্যে কমরেড সাইদ আহম্মেদ বলেন, শেখ মুজিব বাংলাদেশের ইতিহাস কে কলঙ্কিত করেছেন । যখন বঙ্গবন্ধু কে হত্যা করা হয়েছিল তখন তার ঘনিষ্ঠ সহচর মাইনুদ্দিন বলেছিলেন বঙ্গবন্ধু কে ফেরাউন কে হত্যা করা হয়েছে । সেই ফেরাউনের কন্যা হলো শেখ হাসিনা । সুতরাং শয়তানের মেয়ে ভালো হয় না ।
বাংলাদেশের সাম্যবাদী দল ( মার্কসবাদী – লেনিনবাদী ) দলীয় প্রধান কমরেড সাইদ আহম্মেদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামায়াত নেতা আব্দুর রউফ, কেন্দ্রীয় সাম্যবাদী দলের নেতা কমরেড কাজী মোস্তফা কামাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ, মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর জামায়াতের আমীর মাওলানা মঈন উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, জনদলের মহাসচিব মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি মেহেদী হাসান প্রমুখ ।
এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সু – স্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
