বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়গঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের ২ য় তলায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো বাদল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলর এর ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. আব্দুল বাসেত মজুমদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সুলতান উদ্দিন নান্নু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক এড. মহসীন মিয়া, জেলা মহিলালীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিণ বেগম, জেলা কৃষকলীগের সভাপতি ইব্রাহীম চেঙ্গীস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, সদর থানা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ, আলীরটেক ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এড. আব্দুল বাসেত মজুমদার বলেন, ‘বার কাউন্সিলর নির্বাচনে আওয়ামী প্যানেলের যে বিজয় হয়েছে, তা বঙ্গবন্ধুর আদর্শের বিজয়। এই ধারা অব্যাহত রেখেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। বার কাউন্সিলের ৫০ হাজার আইনজীবী শেখ হাসিনার পাশে থেকে তাঁকে সহযোগীতা করবে।’
তিনি আরো বলেন, দেশের সকল বার কাউন্সিলের আইনজীবীরা আমাদের পাশে ছিলেন বলেই আমরা বিজয় অর্জন করতে পেরেছি। আমি সকল আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ। আমরা আপনাদের সাথে মিলে আইনজীবী জনতা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
এসময় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ইফতার ও দোয়া মাহফিল শুরুর আগে ফুলেল শুভেচ্ছা জানান।

