BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

শহিদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফ্রন্টের আলোচনা সভা

BijoyBarta 24 by BijoyBarta 24
জুন ২৬, ২০২১
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
শহিদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফ্রন্টের আলোচনা সভা
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

শহীদ জননী জাহানারা ইমামের ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১১টায় ২নং রেলগেট¯হ বাসদ জেলা কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক মুন্নি সর্রদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য রিনা আক্তার, সাইফুল ইসলাম প্রমুখ । আলোচনার পূর্বে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পার্পন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, শহীদ জননী জাহানারা ইমাম ১৯৯৪ সালের ২৬ জুন দূরারোগ্য ক্যান্সারে মৃত্যুবরণ করেন। তাঁর সন্তান রুমি মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার ছিলেন এবং মুক্তিযুদ্ধে শহিদ হন। একাত্তরের দিনগুলি’র লেখক জাহানারা ইমাম লেখক হিসেবে সুখ্যাতি থাকলেও সবকিছু ছাপিয়ে ৭১ এর ঘাতক বিরোধী আন্দোলনে নেতা হিসেবে জনগণের সামনে উপস্থাপিত হন। ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর গোলাম আযমকে জামায়াতে ইসলামের আমীর ঘোষণা করলে তিনি ব্যাথিত ও ক্ষুব্ধ হন। একাত্তরের যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে তিনি ১৯৯২ সালের ১৯ জানুয়ারিতে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করেন ও তিনি আহবায়ক নির্বাচিত হন। ১৯৯২ সালের ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তাঁর নেতৃত্বে গণআদালতে যুদ্ধপরাধী গোলাম আযমের ফাঁসির রায় ঘোষিত হয়। এই লড়াই করতে গিয়ে পুলিশের আক্রমনে আহত হতে হয়েছে। শুধু তাই নয় রাষ্ট্রদ্রোহীর মামলা নিয়ে তাঁকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাঁর সেই দিনের লড়াই বৃথা যায়নি। ২০১২ সালে শাহবাগ গড়ে উঠা তরুণ প্রজন্মের গনজাগরণ মঞ্চের আন্দোলনে সরকার যুদ্ধপরাধীদের বিচার করে ফাঁসি কার্যকর করতে বাধ্য হয়েছে।
নেতৃবৃন্দ অরো বলেন, জাহানারা ইমাম যে অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল তা আজও গড়ে উঠেনি। মুক্তিযুদ্ধের চার মূলনীতি- সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরেপেক্ষতা, জাতীয়তাবাদÑ আজ ভুলুণ্ঠিত। সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্র ধর্ম ইসলাম রেখে সাম্প্রদায়িক করা হয়েছে। হেফাজতের পরামর্শে বর্তমান সরকার সাম্প্রদায়িক উদ্দেশ্যে পাঠ্যপুস্তকে বিভিন্ন দেশ বরেণ্য মনীষীর লেখা বাদ দিয়েছে। সংখ্যালঘুদের উপর হামলা, মুক্তমনা ব্যক্তিদের উপর হত্যার ঘটনা ঘটেছে এই বাংলায়। মৌলবাদীদের পৃষ্ঠপোষকতায় মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কওমী জননী উপাধী পেয়েছেন মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে এই করোনাকালেও ভিন্ন মত দমন করা হচ্ছে। যুদ্ধপরাধীদের বিচার হলেও সাম্প্রদায়িক রাজনীতি এখনো বন্ধ হয়নি। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করেছে। যা শহিদ জননী জাহানারা ইমাম কখনো ভাবতে পারেনি।
নেতৃবৃন্দ শহীদ জননী জাহানারা ইমামের স্বপ্নকে বুকে ধারণ করে একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত রাষ্ট্র নির্মাণের জন্য রাজপথে লড়াই করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পরে

লাঙ্গলবন্দে সড়ক দুর্ঘটনায় থানায় মামলা

আগে

আজমেরী ওসমানের জন্মদিনে কাজী নূর ইসলাম পরশের উদ্যোগে কেক কাটা ও দোয়া

আগে
আজমেরী ওসমানের জন্মদিনে কাজী নূর ইসলাম পরশের উদ্যোগে কেক কাটা ও দোয়া

আজমেরী ওসমানের জন্মদিনে কাজী নূর ইসলাম পরশের উদ্যোগে কেক কাটা ও দোয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.