বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম নাসিম ওসমান ও জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পারভীন ওসমানের ছেলে আলহাজ্ব আজমেরী ওসমানের শুভ জন্মদিন উপলক্ষ্যে পাইকপাড়ায় কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে শহরের পাইকপাড়া এলাকায় প্রবীন নেতা মরহুম কাজী এজাজ উদ্দিনের ভাতিজা ও মহানগর যুব সঙ্গতির সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম মিঠুর ছোট ভাই, বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি সংসদ ১৭ নং ওয়ার্ডের সভাপতি কাজী নূর ইসলাম পরশ উদ্যোগে এই কেক কাটা. মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রবীন নেতা মরহুম কাজী এজাজ উদ্দিনের পুত্র ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির নেতা কাজী ফয়সাল হোসেন জিকু সহ আজমেরী ওসমানের সমর্থকবৃন্দ।
এসময় প্রয়াত জননেতা নাসিম ওসমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয় এবং পারভীন ওসমান ও আজমেরী ওসমান সহ তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

