বিজয় বার্তা ২৪ ডট কম
ঈদে উপলক্ষ মানুষের চলাফেরা নির্বিঘ্নে করতে ওসি কামরুল ইসলামের নেতৃত্বে ১৩ জন মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহরনকারী, সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন অপরাধীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।পরে ১৩ জন আসামীকে আজকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ গোদনাইল চৌধুরী বাড়ী এলাকার মো. আলমগীরের ছেলে হৃদয় (১৫), গোদনাইল চৌধুরী বাড়ী এলাকার আব্দুস সামাদ মিয়ার ছেলে মো. নাজমুল (১৮), বাবুরাইল এলাকার ফিরোজ পেয়াদার ছেলে জনি মো. পেয়েদা (১৮), একই এলাকার মো. মনা মিয়ার ছেলে মো. সজিব (২১), সদর থানাধীন পাইপাড়া ছোট কবরস্থান এলাকার মৃত মনির হোসেনের ছেলে মো. মাসুদ (২০), নতুন জিমখানা এলাকার হোসেন বারীর ছেলে মো. লিমন হোসেন (২০), ফতুল্লা থানাধীন টাগারপাড় এলাকার মো. মোবারকের ছেলে মো. আল আমিন (২৬), মুন্সিগঞ্জের পাঁচগোইরা কান্দি এলাকার মনোরঞ্জন সরকারের ছেলে নয়ন সরকার শুভ (১৬), বন্দর দেওরী চরপাড়া এলাকার মৃত আব্দুল করিম মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩০), বন্দর শাহী মসজিদ এলাকার মৃত ফজর আলীর ছেলে মো. স্বপন (৪২), জালকুড়ি এলাকার মৃত সাত্তারের ছেলে মো. জাকির (২৮), বন্দর কুমারপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে জনি মিয়া (৩০)।
সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঈদে মানুষকে নির্বিঘ্নে চলাফেরা করতে ও নারায়ণগঞ্জ শান্তিপূর্ন রাখতে এসপি হারুন স্যারের নির্দশে আমাদের নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল দিবাগত রাতে বিভিন্ন অপরাধে ১৩ জনকে আটক করা হয়েছে।
অপরাধী যেই হোক তাদের ছাড় নেই। এই সদর থানাধীন এলাকার মানুষ যাতে রাতে শান্তিতে ঘুমাতে পারে আমরা সদর মডেল থানা পুলিশ কঠোর ভাবে দায়িত্ব পালন করছি।

