বিজয় বার্তা ২৪ ডট কম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাত বার্ষিকী ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে আদালত পাড়ায় দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা এর উদ্যোগে এই দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এড.বারী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মাহবুব হোসেন ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি সাবেক সাংসদ এড.আবুল কালাম, সহসভাপতি এড.জাকির হোসেন এবং গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের মহাসচিব এড.রফিকুল ইসলাম তালুকদার রাজা। এছাড়া আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড.আবু ইউসুফ খান টিপু. এড.রফিক আহমেদ, এড.বেনজির আহমেদ, এড.আব্দুল হামিদ ভাষানী, এড.বোরহান উদ্দিন সরকার, এড.সামসুজ্জামান খোকা, এড.সুলতানা নাজনীন, এড.আজিজ আল-মামুন, এড.শরীফুল ইসলাম শিপলু, এড.রিয়াজুল ইসলাম আজাদ, এড.আব্দুস সামাদ মোল্লা, এড.মোশারফ হোসেন, এড.সাইফুদ্দিন রতন, এড.আজিজুর রহমান মোল্লা, এড.মোক্তার হোসেন, এড.আইয়ুব আলী আশরাফি, এড.মতিউর রহমান মতিন, এড.মকবুল হোসেন বেলাল, এড.রাশেদুল হক মানিক, এড.নুরুল আমীন মাসুম, এড.মোহাম্মদ আলী, এড.আশরাফুল আলম সিরাজী (রাসেল), এড.নজরুল ইসলাম (মাসুম), এড.আনোয়ার হোসেন, এড.মোস্তাক আহাম্মেদ, এড.ইব্রাহীম মানিক, এড.আলী আজ্জম, এড.জামান হোসেন, এড.এম ওমর ফারুক, এড.ছায়েম রানা, এড.আনিছুর রহমান, এড.আদনান হিকমত, এড.ফয়সাল খন্দকার, এড.আবুল বারাকাত প্রমুখ।
