বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা লালপুর কানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল এবং ৭৩নং ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পার্বিক পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা কে কেন্দ্র করে উক্ত প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী ও অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মনে অনাবিল আমেজ বিরাজ করছে। ফতুল্লা লালপুর কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর অধ্যক্ষ এ্যাড. মোহাম্মদ আলমগীর হোসেন ও সহ অধ্যাক্ষা আকলিমা খাতুন বলেন, আমাদের প্রতিষ্ঠানে প্লে থেকে দশম পর্যন্ত শিক্ষার্থীরা স্বস্ফুর্তভাবে গত ৪ ডিসেম্বর থেকে তারা তৃতীয় পার্বিক পরীক্ষায় অংশ গ্রহন করেছে। আমাদের প্রায় ২০০( দুইশ) শিক্ষার্থীর মধ্যে অষ্টম শ্রেনির ২৭ জন এবং পঞ্চম শ্রেনির ৩৫ জন শিক্ষার্থীর পরীক্ষা নভেম্বর মাসে শেষ হলো।এখন প্লে গ্রুপ ,নার্সারী, ১ম, ২য়, ৩য়,৪র্থ, ৬ষ্ঠ,৭ম,৯ম ,ও ১০মশ্রেনির পরীক্ষা চলছে। এই স্কুলের পরিচালক মহিউদ্দিন রানা জানান, আমাদের বিদ্যালয়ের পড়ালেখার মান অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক ভালো । তাই নতুন বছরে নতুন শ্রেনিতে ভর্তি হওয়ার আহব্বান জানাই সচেতন অভিভাবকদের প্রতি।
অপরদিকে, ৭৩ নং ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় পার্বিক পরীক্ষা ৯ ডিসেম্বর সকাল ৯টা হতে শুরু হয়েছে এবং চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত । শিশু শ্রেনি থেকে চতুর্থ শ্রেনি পযর্ন্ত প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এরাও স্বস্ফুর্তভাবে পরীক্ষায় অংশ গ্রহন করছে। ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা সুলতানা জানান, তাদের বিদ্যালয়ের পরিবেশ ও লেখাপড়ার মান আগের তুলনায় অনেক অনেক উন্নতি হচ্ছে। তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব খন্দকার লূৎফর রহমান স্বপন মহোদয় এবং পরিচালনা কমিটির সহায়তায় স্কুলের অবকাঠামো অনেক ভালো আছে। আশা রাখি সমাপনী পরীক্ষায় ৫ম শ্রেনির শিক্ষার্থীরা ১৫০ জনের মধ্যে অনেকেই এ প্লাসসহ বৃত্তি লাভ করবেন। এলাকার গন্যমান্য ব্যক্তিরা ও সাংবাদিকসহলও আমাদের নানাভাবে বুদ্ধি ও মেধা দিয়ে সহায়তা করায় আমরা আমাদের প্রতিষ্ঠান সদর উপজেলার মধ্যে একটি অবস্থান গড়তে সক্ষম হয়েছি।
